About Monowara Hospital

মনোয়ারা হাসপাতাল (প্রাঃ) লিমিটেড                                                                  

সিদ্ধেশ্বরীতে অবস্থিত এই হাসপাতালটি ইতোমধ্যেই বেশ সুনাম অর্জন করেছে চিকিৎসা সেবার জন্য।  এটি ১৯৯০ সালের ২৮শে সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয়। হাসপাতালটি বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।

ঠিকানা ও অবস্থান

৫৪, সিদ্ধেশ্বরী রোড, ঢাকা ১২১৭।

বেইলী রোড থেকে ভিকারুন্নেসা নূন স্কুলের পূর্ব পাশের সড়ক দিয়ে প্রবেশ করে ১০০ গজ সামনে হাতের ডানপাশে এই হাসপতালটি অবস্থিত।

যোগাযোগ

হট-লাইন:০৯৬১১-৬২২৩৩৩ ।

মোবাইল- ০১৭১৫-৮৩৯৪০০।

ই-মেইল-monowara@bol-online.com

অনুসন্ধান ডেস্ক

হাপাতাল ভবনের নিচ তলায় অবস্থিত।

জরুরী যোগাযোগ নম্বর

হট-লাইন:০৯৬১১-৬২২৩৩৩ ।

মোবাইল:০১৭১৫-৮৩৯৪০০ ।

ডাক্তার ও নার্স

১. হাসপাতালটিতে মেডিক্যাল অফিসার রয়েছে ২৩ জন এবং বিশেষজ্ঞ ডাক্তার রয়েছে ২০ জন।

২. হাসপাতালটিতে ডিপ্লোমাধারী নার্সের সংখ্যা ৮০ জন।

রোগী ভর্তি

  • প্রথমে নিচতলায় রিসিপশনে যেতে হয়।
  • ডাক্তার এর রেফারেন্স দেখাতে হয়।
  • জরুরী বিভাগে রোগী দেখালে ফি ৪০০ টাকা।
  • ভর্তির ক্ষেত্রে সাধারণ রোগীদের জন্য অগ্রিম ৫,০০০ টাকা পরিশোধ করতে হয়।
  • সার্জিক্যাল রোগীদের ভর্তির জন্য অগ্রিম ১৫,০০০ টাকা পরিশোধ করতে হয়।

কেবিন ও ওয়ার্ডে সিট বরাদ্দ

কেবিন ও ওয়ার্ডে সিট পাওয়ার জন্য রিসিপশনে যোগাযোগ করতে হয়।

জরুরী প্রয়োজনে সিট পাওয়া না গেলে হাসপাতাল থেকেই ব্যবস্থা নেয়া হয়। প্রথমে রোগীকে ওয়ার্ডে অতিরিক্ত সিটের ব্যবস্থা করে ভর্তির ব্যবস্থা করা হয়। ওয়ার্ডে বা কেবিনে যদি অতিরিক্ত সিটের ব্যবস্থা করা না যায় তাহলে রোগীকে জরুরী বিভাগের সিটে অস্থায়ীভাবে রাখা হয়, যতক্ষন পর্যন্ত না ওয়ার্ডে ও কেবিনে সিট পাওয়া যায়।

 

কেবিন

ক) এসি ডিলাক্স ডাবল বেড (টিভি, ফ্রিজ, টেলিফোন) ।

খ) এসি সুপারিয়র ডাবল বেড (টিভি, ফ্রিজ, টেলিফোন) ।

গ) এসি স্ট্যান্ডার্ড সুপারিয়র ডাবল বেড (টিভি, টেলিফোন ।

ঘ) ননএসি ডাবল বেড স্ট্যান্ডার্ড কেবিন (টিভি, ফ্রিজ) ।

ঙ) ননএসি ডাবল স্ট্যান্ডার্ড কবিন (টিভি, টলিফোন) ।

চ) এসি ডাবল কেবিন (টিভি, টেলিফোন) ।

ছ) এসি স্ট্যান্ডার্ড সিঙ্গেল কেবিন (টিভি, টেলিফোন) ।

জ) ননএসি স্ট্যান্ডার্ড ডাবল বেড (এ্যাটাচড বাথ, টেলিফোন) ।

ঝ) নন এসি  ডাবল বেড (এ্যাটাচড বাথ) ।

ঞ)  নন এসি  ডাবল বেড (সাইড বাথ) ।

ট) নন এসি  সিঙ্গেল বেড (কমন বাথ) ।

ঠ) জেনারেল বেড ।

 

কয়েকটি সাধারণ অপারেশন

নাম
সিজারিয়ান
অ্যাপেন্ডিসাইটিস
কিডনীতে পাথর
গল ব্লাডার

 

ওটি

মেজর অপারেশন
ইন্টার
মাইনর
এল ইউ সি এস
আফটার ২ ঘন্টা
পোস্টপিরেটিভ
অবজারভেশন
ইনফিউবেটর
ফটোথেরাপি

 

ফিজিও থেরাপি

এখানে ফিজিওথেরাপি চিকিৎসা দেয়া হয়। ফিজিওথেরাপি চিকিৎসা সমূহ-

০১. যেকোন ধরনের প্যারালাইসিস জনিত সমস্যা।

০২. বাত ও ব্যাথা জনিত সমস্যা।

০৩. ঘাড় ও কোমরের ব্যাথা।

০৪. ক্রীড়ায় আঘাতজনিত সমস্যা।

০৫. পোলিও/ সি.পি/ জি. বি.এস।

০৬. ফ্রোজেন সোল্ডার/ টেনিস এলবো।

০৭. শিশুদের জন্মগত সমস্যা।

০৮. পুড়ে যাওয়া মাংস পেশী সংকুচিত ও সমস্যা।

০৯. মাংস পেশী সংকুচিত ও অবশ হওয়া।

১০. মাংস পেশী শুকিয়ে যাওয়া।

১১. বেল পলসি (মুখের মাংস পেশী ঝুলে যাওয়া)।

ফিজিও থেরাপিস্ট

নাজমুল হাসান-

ভি.পি.টি, বি.পি.টি (এসটি) এইচ, ফিজিও ফেজিক্যাল মেডিসিন ডিপার্টমেন্ট, ডিএমসিএইচ ট্রেইন্ড ইন স্পোর্টস ফিজিও (বি.আই.এস.এস)।

সময়- প্রতিদিন দুপুর ১২ টা থেকে বিকাল ৪টা এবং রাত ৮টা থেকে রাত ১০ টা পর্যন্ত।

ব্লাড ব্যাংক

স্থায়ী ব্লাড ব্যাংক নেই। এখানে শুধুমাত্র ক্রস ম্যাচিং ও গ্রুপিং করা হয়।

পিডায়াট্রিক মেডিক্যাল সার্ভিস

ফটোথেরাপি ।

ইনকিউবোটর ।

ভ্যাকসিন সেবা

এখানে বিভিন্ন ধরনের ভ্যাকসিন সেবা দেয়া হল-

ক্রঃ নং ভ্যাকসিনের নাম
০১ ডিপথেরিয়া হপিং কাশি, টিটেনাস, হেপাটাইটিস বি (৪টি রোগের জন)
 

০২

হেপাটাইটিস বি (ছোট)
হেপাটাইটিস বি (বড়)
 

০৩

হেপাটাইটিস বি (ছোট)
হেপাটাইটিস বি (বড়)
০৪ হিব জনিত নিইমোনিয়া
০৫ হাম, মাস্পস ও রুবেলার (৩টি)
০৬ চিকেন পক্স
০৭ টাইফয়েড
০৮ রোটা ভাইরাস জনিত ডায়রিয়া
০৯ ইকলাই, ডিবরিও কলেরি জনিত ডায়রিয়া
১০ জলাতংক/রাবিস
১১ মেনিনগোকক্কাল সেনিনজাইটিস
১২ জরায়ু মুখ ক্যান্সার
১৩ ডিপথেরিয়া, হুপিংকাশি, ধনুস্টংকার, হেপাটাইটিসি বি, পোলিও ও হিব জনিত নিউমোনিয়া

ভ্যাকসিনের মূল্যের সাথে সার্ভিস চার্জ ফার্মেসীতে প্রদান করতে হবে।

 

এ্যাম্বুলেন্স সুবিধা

হাসপাতালের নিজস্ব ২ টি এ্যাম্বুলেন্স রয়েছে।

মোবাইল- ০১৭১৫-৮৩৯৪০০ ।

অভিযোগ বক্স

অভিযোগ জানানো ও তথ্য সম্পর্কে জানার জন্য ০১৭৫৫-৫৯০৯৯০  নম্বরে ফোন করতে হয়।

সীমাবদ্ধতা

এখানে নিউরো সার্জন এবং বাইপাস অপারেশন হয়না। এছাড়া অন্যান্য সকল অপারেশন করা হয়।

এখানে পোস্ট মর্টেম করা হয় না।

ক্যাফেটেরিয়া

এখানে ক্যাফেটেরিয়া রয়েছে। ক্যাফেটেরিয়ায় পাওয়া যায় এমন খাবার –

খাবারের নাম
বার্গার
স্যান্ডউইচ
চিকেন রোল
ভেজিটেবল রোল
সিংগারা
সমুচা
কেক (ছোট)
কেক (বড়)
কপি (কাপ)
মিল্ক বিস্কুট
এনার্জি বিস্কুট
টিপস  বিস্কুট

এছাড়া বিভিন্ন ধরনের চিপস, সফট ড্রিংকস এখানে পাওয়া যায়।

ঔষধের দোকান

ভবনের মূল ফটকের পাশে নিজস্ব ঔষধের দোকান রয়েছে। এই ফার্মেসী ২৪ ঘন্টা খোলা থাকে।

মোবাইল- ০১৭৫৩-৪২২৩১৬।

গাড়ি পার্কিং

হাসপাতালের নিজেস্ব পার্কিং এ গাড়ি পার্কিং করা হয়।

গাড়ির সংখ্যা – মোটর সাইকেল ২০ টি ও প্রাইভেট কার ৩০ টি ।

Now you can type Here anything and Update Thats ok